না – পাঠানো চিঠি, অথবা না- পৌঁছানো কিছু চিঠি। দেশ – কাল – সময়ের সীমানা পেরিয়ে এই চিঠি গুলি জড়োহয় প্রতিনিয়ত। কারণ… গাজ্জা স্ট্রিপ, ৪৬ – এর জাতি দাঙ্গা বা নকশাল আন্দোলন – পরিপ্রেক্ষিত টা আলাদা হলেও পরিস্থিতি একই। যুদ্ধ বিধ্বস্ত প্রতিবেশে এই ৬টি মানুষ ভালোবাসার কথা বলতে চায়। তবে ভয় একটাই – সাইরেনের শব্দ, বোমার শব্দ, গুলির আওয়াজ। প্রিয় মানুষটা ভালো না থাকলে ভালো থাকা তো সম্ভব নয়। তাই মন খারাপ করে। ফুটবল মাঠ , অসহায় তাকিয়ে রং – মিলান্তি, ঘরে আটকে পড়ে বব ডিলান। এই অনিশ্চয়তার ধুলো ঝড়েই একদিন হারিয়ে যায় ‘জয়, আদিরা, কবির’ রা। আর আজও অপেক্ষা করে ‘ রোহিনী, সাহির, গীতাশ্রী’ রা কোন আশ্বাসের আশায়! ‘এগুলো কি তোর আমার গল্প, বলে?’
Crew
পত্র লিখন : স্মরণজিৎ চক্রবর্তী। প্রয়োগ : সৌরভ পালোধী।