Stone Titkiri
Synopsis
শিরোনাম হীন গ্রামের এক ছা-পোষা চাষী ভগা। সকালে প্রাতঃকৃত্য করার সময়ে একটি পাথরের উপর বসে পড়েছে। খবরটা জানাজানি হতেই সবাই ভগার বাড়িতে এলো। কেউ বলল, ‘মাথার ব্যামো’। কেউ বলল, “এটা নিশ্চয়ই ভগার চাল”। শাসক আশ্রিত দুষ্কৃতি থেকে শুরু করে নেতা, পূজারী, নাট্যকার এমনকি পুলিশ… সকলেই হাজির। কেউ টি.ভি.তে মুখ দেখাবে বলে, কেউ পূজার আদায়, কেউ promotion- এর আশায়, কেউ আবার পাথরটিকে BOMB বানানোর চেষ্টায় মরিয়া। ভগা আর ভগার বউকে কঠিন পরিস্থিতির চাপে ফেলে সবাই যখন গোটা ঘটনা নিজের অনুকূলে টানতে ব্যস্ত, বেচারা ভগা তখন একাই লড়াই চালিয়ে যায় তার সেই পাথর নিয়ে।
Crew
নাটক : শুভদীপ ও অনীক
পরিচালনা : সৌরভ পালোধী
Cast
অভিনয় : সৌরভ পালোধী ও ‘ইচ্ছামতো’ র সকলে
