GHOOM NEI is a manifesto of the lower working segment of the society. Running through the highway of the dark broken society and reaching towards the bridge of light is what GHOOM NEI is all about. A group of people belonging to a class who are struggling under dictatorship, the class
which belong to the lowest segment of living standard in the society, which means people pertaining upon whom the gain and loss of the society is determined- covers the central point of focus in this play. Story of the truck drivers and their existential crisis; story of a dhaba and its owner; story of an unemployed and his struggle to enter the mainstream; story of an insane and his dreams; story of a senior individual to whom these stories add no meaning; story of two reporters and their search of a new story. Thousands of hand joined in a chain can bring about a new sun of light. So, this story talks about sailing towards a shore of the ocean full of HOPE and COMRADESHIP.
‘ঘুম নেই’ হল সমাজের নিম্নবর্গ মানুষের ঘুরে দাঁড়ানোর ইস্তেহার। ‘ঘুম নেই’ হল এক অগোছালো অন্ধকার সমাজের হাইওয়ে ধরে আলোর সেতুর পথের যাত্রা।
এই নাটকের কেন্দ্রবিন্দুতে সমাজের নিচুতলার একদল মানুষ, যারা প্রতিনিয়ত মালিকপক্ষের স্বৈরাচারিতার মধ্যে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে, মালিকপক্ষের মুনাফার সামনে এই মানুষগুলির জীবনের মূল্য নিতান্তই মূল্যহীন। এটি একদল ট্রাক ড্রাইভার এবং অস্তিত্বের সংকটের গল্প; এটি একটি ধাবার গল্প, এটি একজন বেকারের সমাজের মূলধারায় প্রবেশের লাড়াইয়ের গল্প; একজন মানসিক ভারসাম্যহীন এবং তার অযাচিততার গল্প; একজন প্রবীণের গল্প যার কাছে এই গল্পগুলি আলাদা করে কোনো মানে যোগ করে না; দুজন সাংবাদিকের গল্প যারা নতুন গল্পের খোঁজে।
হাজার হাজার মানুষের মানব-বন্ধনই একটি নতুন ভোরের আলো আনতে পারে। সুতরাং, এই গল্পটি আশা ও কমরেডশিপ পূর্ণ সমুদ্রের তীরে যাত্রা করার কথা বলে।