Ebong O
Synopsis
মেয়েটি অপেক্ষা করে। ‘ও’ আসবে। রোজ অপেক্ষা করে। ঠিক এই সময়েই। একা। আরেকটি মেয়ে আসে। খানিক ডাকাবুকো, লড়াকু, কিন্তু ক্লান্ত। এই দ্বিতীয় মেয়েটি কারোর অপেক্ষা করে না। শুধু এসে বসে। ক্রমে দু’জনের আলাপ হয়। কথা চলে। প্রথম মেয়েটি তার প্রেমিককে নিয়ে লাজুক গর্বে শুধু বলে চলে, ‘ও’ খুব ভালো লেখে’। দ্বিতীয় মেয়েটি অনর্গল বলে যায় তার বন্ধুর সঙ্গে দেওয়াল লেখার ইতিহাস। কিছু গান, কিছু ‘প্রতিবাদী কবিতা’ আর অনেক বিনিময় – যেন দুই অতি পুরোনো বন্ধু। সঙ্গে চলে অপেক্ষা আর না-অপেক্ষা।
Crew
- কাব্য রচনা : দ্বীপ্তানুজ দাশগুপ্ত
- রচনা ও নির্দেশনা – সৌরভ পালোধী
- আলো – সৌমেন চক্রবর্তী
- মঞ্চভাবনা – সৌরভ পালোধী ও অপ্রতিম সরকার
- শব্দ প্রক্ষেপণ – অনুরাগ রায় চৌধুরী
- আবহ : অম্লান
Cast
- নিবেদিতা মুখার্জী
- তূর্ণা দাশ
