Iccheymoto

Bhalobasha Podaboli

Synopsis

একটা নিখাদ প্রেম, অরিত্র আর শিঞ্জিনি এই দুজনের প্রেম যাপন। আমাদের স্কুল জীবন, কলেজ জীবনে ফেলে আসা প্রেমগুলোকেই বারবার মনে করিয়ে দেবে এই দুজনের সম্পর্ক। প্রেমের গান, দুজনের প্রেমের মাঝে একজন কমন ফ্রেন্ড সবটা এক এদের প্রেমে, সময়ের সাথে বদলে যায় এদেরও সম্পর্ক। স্কুলের প্রেম কলেজে উঠে একরকম আবার ওই সম্পর্কটাই কী ভীষন জটিল হয়ে ওঠে চাকরি জীবনে তাও প্রেম টিকে থাকে, সময়ের ব্যবধানে দূরত্ব বাড়ে, পরিচিতি বাড়ে, মাঝে এসে পড়ে অনেকগুলো নতুন মুখ তবু বারবার ফিরে আসে পুরোনো টান, বেঁধে থাকার স্বপ্ন। প্রেমে পড়ে স্কুলে প্রথম চিঠিতে কথা, তারপর সেই প্রথম পাওয়া ছোট বেসিক ফোন’এ এস.এম.এস, একসাথে বারবার একসিনেমা দেখা, ফসিলস’এর জন্য পাগলামো, ক্যাফেতে গিয়ে মেইল’এর উত্তর দেওয়া ছোটবেলার ওই প্রেমটা থেকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই’র অপেক্ষা। হ্যাঁ, এটা সবার প্রেমের গল্প তাই অরিত্র শিঞ্জিনি এই নাম দুটো থাকলেও “ভালোবাসা পদাবলী” কোনো ব্যক্তিগত প্রেম যাপন নয় এটা আমাদের সকলের একসাথে থাকার গান, বেঁধে থাকার স্বপ্ন।

Crew

  1. নাটক – সৌমিত দেব
  2. পরিচালনা – সৌরভ পালোধী
  3. সহকারী পরিচালনা – কুশল চট্টোপাধ্যায়, রাজশ্রী ঘোষ
  4. সঙ্গীত পরিচালনা – দেবদীপ মুখার্জী
  5. সঙ্গীত প্রক্ষেপণ – সজল চক্রবর্তী
  6. আলোক পরিকল্পনা – সৌমেন চক্রবর্তী

Cast

  1. তূর্ণা দাশ
  2. জয়রাজ ভট্টাচার্য
  3. কৃষ্ণেন্দু সাহা
  4. কোরক সামন্ত
  5. রাজশ্রী ঘোষ
  6. আদিত্য নন্দী